
বাংলাভাষী পাঠকের কাছে কার্ল সাগান নামটি একেবারে অপরিচিত নয়। তাঁর কয়েকটি বই Cosmos, Broca’s Brain, Dragon of Eden ইত্যাদি দীর্ঘদিন ধরেই এদেশের পাঠকের কাছে প্রিয় কিন্তু সাগানের সৃষ্টি ও কর্মের বিশালতার পরিধি ও গুরুত্ব আমাদের অনেকের কাছেই হয়তো অজানা। তাঁর রচনা থেকে নির্বাচিত অংশ এবং তাঁকে নিয়ে বিদগ্ধজনের আলোচনা-সমালোচনা মিলিয়েই এ রচনা সংকলনের প্রয়াস।